শুক্রবার ৩ জুলাই ২০২৬
অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোয় স্পেন
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:২৩ পিএম   (ভিজিট : ১০)
অপ্রতিরোধ্য স্পেন। বৃহস্পতিবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ ব্যবধানে হারাল লুই ডে লা ফুয়েন্তে ব্রিগেড। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পথে জোড়া লক্ষ্যভেদ মিকেল ওয়ারজাবালের। অপর গোলদাতা পেড্রো পোরো। 

এদিন প্রথম একাদশে ড্যানি ওলমোকে এনে মাস্টার স্ট্রোক দিলেন কোচ ডে লা ফুয়েন্তে। ফলে লামিনে ইয়ামাল, পেড্রি, ওয়ারজাবাল ও ওলমোর চতুর্ভুজের চাপে শুরু থেকেই অস্ট্রিয়া রক্ষণ বেকায়দায় পড়ে। তবে প্রত্যাশিত লক্ষ্যভেদ হয় ৩৭ মিনিটে। বাঁ প্রান্ত থেকে আসা কুকুরেলার মাইনাস দুরন্ত প্লেসমেন্টে জালে জড়ান ওয়ারজাবাল (১-০)। তার আগে কুকুরেলার হেডে করা গোল বাতিল হয়। 

বিরতির পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ান ওলমোরা। তার সুবাদে ৬৬ মিনিটে ভেঙে পড়ে অস্ট্রিয়া রক্ষণ। এই পর্বে অ্যালেক্স বায়েনার সেন্টার থেকে নিখুঁত হেডে জাল কাঁপান পেড্রো (২-০)। ম্যাচের শেষ পর্বে ফের কুকুরেলার মাইনাস থেকে ওয়ারজাবালের গোলে জয় নিশ্চিত হয় স্পেনের (৩-০)। 

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft