বুধবার ১ জুলাই ২০২৬
খালিয়াজুরীতে কৃষি অফিস কর্তৃক বিনামূল্যে চারা ও সার বিতরণ
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:৫৮ পিএম   (ভিজিট : ৩)
সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার খালিয়াজুরীতে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়েছে।

আজ বুধবার  খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ অলিদুজ্জামান  খালিয়াজুরী নতুন বাজারে "বকুল ফুলের" চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময়   খালিয়াজুরী  উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ দেলোয়ার হোসেন  উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব সামগ্রী তুলে দেন।

চারা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম তাং, ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ রাসেল মিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল আলিম , প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব ও মসজিদে, মন্দিরের সভাপতি সেক্রেটারি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার ৬ টি ইউনিয়নের মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ বনজ ঔষধি সহ প্রায় ৬০০ প্রজাতির চারা  , জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft