শনিবার ২৭ জুন ২০২৬
এমবাপ্পে-হালান্ড লড়াই আজ
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:১৯ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ৯:১৯ পিএম  (ভিজিট : ৪)
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জমে উঠেছে বিশ্বকাপ। গ্রুপ 'আই' থেকে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। তাই আজকের ম্যাচে মূল লড়াই হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টনে অনুষ্ঠিত হবে। তবে ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে দুই কিলিয়ান এমবাপ্পে ও আলিং হালান্ডের কারণে। অনেকে ম্যাচটিকে দেখছেন এমবাপ্পে ও হালান্ডের লড়াই হিসেবে।

২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত খেলেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে নরওয়ে। এখন তাদের লক্ষ্য গ্রুপ সেরা হয়ে নকআউটে আরও সুবিধাজনক অবস্থান নিশ্চিত করা।

গোল্ডেন বুটের দৌড়েও সমানে সমান এমবাপ্পে ও হালান্ড। প্রথম দুই ম্যাচে দুই জনই করেছেন চারটি করে গোল। ফলে আজকের ম্যাচটি ব্যক্তিগত অর্জনের লড়াই হিসেবেও গুরুত্বপূর্ণ। গত বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে, আর এবার সেই কীর্তি পুনরাবৃত্তি করার পথে এগোচ্ছেন এই ফরাসি তারকা।

অন্যদিকে, দুর্দান্ত ফর্মে আছেন হালান্ডও। সবশেষ ১২ ম্যাচে হারেনি নরওয়ে। জাতীয় দলের জার্সিতে শেষ আট ম্যাচে ১৬ গোল করেছেন 'গোল মেশিন' খ্যাত এই ফরোয়ার্ড। আজ আর একটি গোল করতে পারলেই দেশের হয়ে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে। সেই আসরে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল ভাইকিংরা। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে হালান্ড, মার্টিন ওডেগার্ড, সান্দের বের্গে ও ফ্রেডরিক আউরসনেসদের নেতৃত্বে আবারও নিজেদের শক্তি দেখাচ্ছে নরওয়ে।

ফ্রান্সও রয়েছে দারুণ ছন্দে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে দলটি। ফরাসি প্রধান কোচ দিদিয়ের দেশমের মায়ের মৃত্যু হওয়ায় তিনি দেশে ফিরে গেছেন। ফলে এই ম্যাচে ফ্রান্সের ডাগআউট সামলাবেন সহকারী কোচ গাই স্টেফান।

গ্রুপ 'আই'-এর রানার্সআপ দল নকআউট পর্বে গ্রুপ 'ই'-এর রানার্সআপের মুখোমুখি হবে। আর গ্রুপ সেরা দল রাউন্ড অব ১৬-এ ওঠার লড়াইয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে পেতে পারে স্কটল্যান্ড অথবা কেপ ভার্দেকে। ফলে ইউরোপের দুই প্রতিপক্ষের লড়াই শুধু তিন পয়েন্ট নয়, গ্রুপের শীর্ষস্থান, গোল্ডেন বুটের দৌড় এবং দুই মহাতারকার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft