শুক্রবার ২৬ জুন ২০২৬
কুয়ালালামপুরে কর্মব্যস্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৪৪ এএম   (ভিজিট : ৬৪)
মালয়েশিয়ায় দু’দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে সোমবার (২২ জুন) রাতে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে, দিনভর তিনি কুয়ালালামপুরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মোখতার আল-বুখারি। স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি লা হোটেলে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে বাংলাদেশে উৎপাদনমুখী শিল্প কারখানা প্রতিষ্ঠার বিষয়ে এমএমসি’র পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়।

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা পেট্রোনাস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাজালি হামজা। স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি লা হোটেলে অনুষ্ঠিত সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিশ্চিতকরণ এবং পেট্রোনাসের সম্ভাব্য বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ার এশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বো লিংগাম সৌজন্য সাক্ষাৎ করেন। স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল। মালয়েশিয়ার সময় দুপুর ২টা ৫০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন বিশেষ করে বাংলাদেশে দ্রুত ফাইভ জি নেটওয়ার্ক চালু করা নিয়ে আলোচনা হয়। আজিয়াটা গ্রুপ বিনিয়োগবান্ধব বাজেটের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft