রবিবার ১২ জুলাই ২০২৬
আজীবন বিএনপির রাজনীতির সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন সাবিহা আক্তার লুনা
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ৩৮)
ফরিদপুরের সালথা উপজেলার শিক্ষিকা ও সমাজসেবী সাবিহা আক্তার লুনা আজীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি যদুনন্দী এলাকার প্রফেসর মিয়া লুৎফার রহমান একাডেমির সহকারী শিক্ষক এবং নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাবিহা আক্তার লুনা দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ফরিদপুর-২ আসনের ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের একটি বিএনপি-সমর্থক পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির আদর্শ ও কর্মকাণ্ডের সঙ্গে তার পরিচয় ও সম্পৃক্ততা গড়ে ওঠে।

শিক্ষাজীবনে তিনি তালমা নাজিমউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, নগরকান্দা মহাবিদ্যালয় থেকে এইচএসসি, ঢাকার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে স্নাতকোত্তর ও বিএড ডিগ্রি অর্জন করেন। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

স্থানীয়দের মতে, করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবিহা আক্তার লুনা। সামাজিক কর্মকাণ্ডে তার পরিবারেরও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তারা মনে করেন, সুযোগ পেলে তিনি দল ও সমাজের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সাবিহা আক্তার লুনা বলেন, “ছোটবেলা থেকেই বিএনপির আদর্শের সঙ্গে পরিচিত হয়েছি। আমার পরিবার দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত। নানা প্রতিকূলতার মধ্যেও আমরা বিএনপির রাজনীতি থেকে সরে যাইনি। ভবিষ্যতেও দলের সঙ্গে থেকে জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।”

তিনি সালথা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft