রবিবার ২১ জুন ২০২৬
পাথরঘাটায় জেলেদের মতবিনিময় সভা পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৯)
বরগুনার পাথরঘাটায় জেলেদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (২১ জুন) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একইসঙ্গে সমুদ্র ও নদী তীরবর্তী এলাকার জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, আজ ২১ জুন সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটায় স্থানীয় জেলেদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলেদের সার্বিক কল্যাণ, সামুদ্রিক নিরাপত্তা, জলদস্যুতা ও অপহরণ প্রতিরোধে করণীয়, বৈধভাবে মৎস্য আহরণ, সরকারি বিধি-নিষেধ প্রতিপালন এবং দুর্যোগকালীন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও, জেলেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। তাদের উত্থাপিত সমস্যাসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়। উক্ত মতবিনিময় সভায় কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা মৎস্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft