সোমবার ২২ জুন ২০২৬
চুক্তি না হলে হরমুজে টোল আরোপের হুমকি ট্রাম্পের
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:৪৩ এএম   (ভিজিট : ১৯)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে তিনি হরমুজ প্রণালীতে টোল বা ফি আরোপ করবেন।

তিনি দাবি করেছেন, এই ফি হবে মধ্যপ্রাচ্যের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হিসেবে যুক্তরাষ্ট্রের ‘সেবা প্রদানের বিনিময়ে’।

ট্রাম্প শনিবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, ৬০ দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালীতে কোনো টোল থাকবে না। এমনকি ৬০ দিন শেষ হওয়ার পরও কোনো টোল থাকবে না, যদি না যুক্তরাষ্ট্র নিজেই তা আরোপ করে।

তিনি আরও বলেন, যদি চুক্তি সম্পন্ন না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই টোল আরোপ করা হতে পারে।

ট্রাম্প বলেন, এসব ফি হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অতীত, বর্তমান ও ভবিষ্যতে দেওয়া সেবার খরচ পুনরুদ্ধারের জন্য।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে (এমওইউ) স্পষ্টভাবে উল্লেখ নেই যে, ভবিষ্যতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।

চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য জাহাজ চলাচল টোল-মুক্ত থাকবে।

এই সময়ে ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলো নতুন একটি ব্যবস্থাপনা কাঠামো নির্ধারণ করবে।
এর ফলে ভবিষ্যতে ইরান প্রণালী ব্যবহারের জন্য ফি আরোপের সুযোগ পেতে পারে, এমন আশঙ্কাও রয়েছে।

তবে ট্রাম্প এই সপ্তাহে জোর দিয়ে বলেছেন, প্রণালীটি প্রথম ৬০ দিন এবং তার পরেও টোল-মুক্ত থাকবে, যদি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়। তথ্যসূত্র: বিবিসি

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft