শনিবার ২০ জুন ২০২৬
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ, আটক- ২
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:১৮ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৩:২১ পিএম  (ভিজিট : ৩)
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে প্রায় ৭ কোটি ১৪ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ৬৪২ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ০২ জন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২০ জুন) রাত ২ টায় বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ১নং গেইটের সামনে পাকা রাস্তার ওপরে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অভিযানে ০২ জন স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়।

অভিযানে আটককৃতদের কাছ থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার, ০১টি প্রাইভেট কার, ০৩টি মোবাইল ফোন এবং নগদ ৪,৮১৫/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭,১৩,৬৪,৯৯০/- (সাত কোটি তের লক্ষ চৌষট্টি হাজার নয়শত নব্বই) টাকা। এছাড়াও জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৫৪,৫০,০০০/- টাকা, ০৩টি মোবাইল ফোনের মূল্য ৩৬,০০০/- টাকা এবং নগদ ৪,৮১৫/- টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭,৬৮,৫৫,৮০৫/- (সাত কোটি আটষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার আটশত পাঁচ) টাকা।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম এবং জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় স্বর্ণসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft