বিজিবি’র অভিযানে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ এবং ১২ লক্ষ টাকার ৪০০০ পিস ইয়াবা আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদস্যরা।
বুধবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেেএ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাহারপাড়া নামক স্থানের সীমান্তবর্তী নাফ নদীর শুন্য লাইনের নিকট মিয়ানমার হতে জেলের বেশে হঠাৎ করে নৌকা যোগে কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র দল উপস্থিতি লক্ষ্য করা যায়। এটি ইয়াবা চরা চালানোর একটি প্রচলিত স্থান বিধায় তাদেরকে বিজিবি টহল কর্তৃক বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে নিষেধ করা সত্ত্বেও তারা ক্রমাগত বাংলাদেশের দিকে আসতে থাকে এবং আমাদের জলসীমায় প্রবেশ করে। এ সময়ে টহলরত ৬৪ বিজিবির বিশেষ দল তাৎক্ষণিকভাবে নাফ নদী সংলগ্ন বেরিবাধে অবস্থান নেয় এবং অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপরগুলি বর্ষণ করে। পরবর্তীতে সশস্ত্র গ্রুপটি কয়েক রাউন্ড ফায়ার করে নৌকা রেখে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল তাদের অবস্থানরত নৌকাটি আটক করে তল্লাশি করে নিম্নবর্ণিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে- জি থ্রি রাইফেল ১টি, জি থ্রি খালি ম্যাগাজিন ৩টি, খালি ফাইবার ম্যাগাজিন ৩টি, গুলি ৫১৫ রাউন্ড, বাটন মোবাইল ১টি, এয়ারটেল সিম ২টি, ইয়াবা-৪০০০ পিস, জি থ্রি পোচেস ১টি, লুঙ্গি ২পিস, কলার গেঞ্জি ১টি,
১০ টাকার নোট ২টি, সিগারেট ১২ প্যাকেট।
উল্লেখ্য যে গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৩০ মে বিকাল পৌনে ৬টায় দিকে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাব্যিক চর নামক স্থান যে সশস্ত্র দলটি অপর দুইজন জেলে বেশধারী রোহিঙ্গার নিকট হতে ফায়ার করে ইয়াবা ছিনিয়ে নেয় ওই একই সশস্ত্র দল পালংখালী বিওপির গতকালের ঘটনায় উপস্থিত ছিল।
এ ব্যাপারে সীমান্তে বিজিবি’র জনবল ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। সীমান্তে বসবাসরত সদস্য সকল জনসাধারণ এবং জেলেদের জান মালের নিরাপত্তায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে । বিজিবি জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাস দমনে সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের খবর/বিএস