মঙ্গলবার ১৯ মে ২০২৬
বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ‘প্রিভিলেজ কার্ড’ চালু
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৫০ পিএম   (ভিজিট : ১৮)
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য ও তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ ‘প্রিভিলেজ কার্ড’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল রবিবার বিজিএমইএ এবং সিঙ্গাপুরভিত্তিক বিশ্বখ্যাত আইএইচএইচ হেলথকেয়ারের আওতাধীন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের যৌথ উদ্যোগে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ইহ মিং, আইএইচএইচ হেলথকেয়ার- এর বাংলাদেশ, চীন ও মিয়ানমার অঞ্চলের কান্ট্রি ম্যানেজার জ্যাক ট্যান এবং আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান উপস্থিত ছিলেন। 

এছাড়াও অনুষ্ঠানে বিজিএমইএ’র পরিচালক জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম, স্কিলড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া এবং ট্রেসেবিলিটি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন মাইশা মাহমুদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহীর সরাসরি উপস্থিতি বিজিএমইএ সদস্যদের প্রতি প্রতিষ্ঠানটির সর্বোচ্চ প্রতিশ্রুতির প্রতিফলন। এই প্রিভিলেজ কার্ডের মাধ্যমে সদস্য ও তাদের পরিবার কোনো মধ্যস্থতাকারী বা আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই সিঙ্গাপুরের বিশ্বমানের চিকিৎসা নেটওয়ার্কে ভিআইপি মর্যাদা, বিশেষ কর্পোরেট সুবিধা এবং অগ্রাধিকারভিত্তিক সেবা পাবেন।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিইও ইয়ং ইহ মিং বলেন, বিজিএমইএ’র মতো একটি শীর্ষস্থানীয় সংগঠনের সঙ্গে অংশীদার হতে পেরে তারা গর্বিত। এই কার্ডের মাধ্যমে বিজিএমইএ সদস্য ও তাদের পরিবার সিঙ্গাপুরে উচ্চমানের বিশেষায়িত চিকিৎসাসেবা সহজে ও অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করতে পারবেন।

স্বাগত বক্তব্যে আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান প্রিভিলেজ কার্ডের আওতাধীন বিভিন্ন সুবিধা ও কর্পোরেট প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এই কার্ডের মাধ্যমে বিজিএমইএ সদস্য ও তাদের পরিবার এক্সিকিউটিভ হেলথ স্ক্রিনিংসহ বিভিন্ন নির্ধারিত প্যাকেজে বিশেষ কর্পোরেট ছাড় পাবেন। পাশাপাশি, থাকছে ২৪ ঘণ্টা ডেডিকেটেড জরুরি হটলাইন সেবা, মেডিকেল ভিসা প্রসেসিংয়ে অগ্রাধিকার, বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টে সুবিধা, চাঙ্গি বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত বিনামূল্যে পিকআপ সেবা এবং চিকিৎসা পরিকল্পনা বিষয়ে বিনামূল্যে পরামর্শসহ বিভিন্ন সুবিধা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft