উত্তর-পূর্বাঞ্চলের তিন নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রবিবার (১০ মে) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্তীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি।
আজ সকাল ৯টার তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৫টি নদীর ৫টি স্টেশন প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি স্থিতিশীল থেকে ৫০ সেন্টিমিটার ওপরে (জগন্নাথপুর), নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীর পানি ০৬ সেন্টিমিটার হ্রাস পেয়ে ১৯ সেন্টিমিটার ওপরে (কলমাকান্দা), ভুগাই-কংশ নদীর পানি ০৩ সেন্টিমিটার কমে ১৮ সেন্টিমিটার ওপরে (জারিয়াজঞ্জাইল), মগরা নদীর পানি ০৪ সেন্টিমিটার কমে ৫৫ সেন্টিমিটার ওপরে (নেত্রকোনা) ও হবিগঞ্জ জেলার সুতাং নদী ০৭ সেমি বেড়ে ১১ সেন্টিমিটার ওপরে (সুতাং রেল-ব্রিজ) প্রবাহিত হচ্ছে।
এছাড়া সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির সমতল ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে কমছে।
আজকালের খবর/বিএস