সোমবার ৪ মে ২০২৬
ভারতের বিভিন্ন রাজ্যে পরিবর্তনের আভাস, তামিলনাড়ুতে বিজয়ের ঝড়
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৪৩ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ১২:৫০ পিএম  (ভিজিট : ৯)
ভারতের বিভিন্ন রাজ্যে চলমান নির্বাচনের প্রাথমিক গণনা অনুযায়ী বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর মধ্যে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে চমকপ্রদ পরিস্থিতি।

২৩৪ আসনের এই নির্বাচনে অভিনেতা বিজয়-এর গঠিত নতুন রাজনৈতিক দল তামিলনাগা ভেট্রি কাজগম (টিভিকে) প্রাথমিক ট্রেন্ডে বড় সাফল্য দেখিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দলটি ১০৯টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কড়গম (ডিএমকে) তৃতীয় স্থানে নেমে গেছে বলে ট্রেন্ডে দেখা যাচ্ছে। দ্বিতীয় স্থানে রয়েছে AIADMK-BJP জোট।

প্রাথমিক গণনায় আরও দেখা গেছে, মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবং উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন নিজ নিজ আসনে টিভিকে প্রার্থীদের কাছে পিছিয়ে রয়েছেন।

তবে এটি কেবল প্রাথমিক ফলাফলের প্রবণতা। চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।

সূত্র : আনন্দবাজার অনলাইন

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft