বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত আটত
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ২৭৪)
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজ সংলগ্ন মাছ বাজারের সামনে থেকে তাদেরকে শুক্রবার (৬ মার্চ) রাতে আটক করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেলাল হোসেন ওরফে বেলাল (৪৮), পিতা মৃত শাহাব উদ্দিন (হেঞ্জা), থানা চাটখিল, জেলা নোয়াখালী,মো. আরিফ (৩৬), পিতা নুরুল ইসলাম, সাং পূর্ব চর মনসা, সলিংয়ের মাথা, ৬ নম্বর ওয়ার্ড, থানা লক্ষ্মীপুর সদর এবং মো. ফাহিম (২১), পিতা নুর হোসেন, সাং রাজিবপুর ১৩ নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা।

লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের কাছ থেকে একটি একনলা দেশীয় এলজি বন্দুক এবং পাঁচ রাউন্ড কার্তুজ (দুটি সবুজ, একটি নীল, একটি লাল ও একটি কালো) উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আজকালের খবর/আরএম








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বাণিজ্যমন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ
দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
মিজানুর রহমানের ‘সার্টিফায়েড প্রফেশনালস ইন এসএমই ফাইন্যান্সিং’ডিগ্রি লাভ
নোয়াখালীর মেয়ে আফরিন জাহানের স্বপ্নযাত্রা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft