রবিবার ২৮ জুন ২০২৬
রামচন্দ্রপুরে ৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৩৩৭)
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর থেকে ৫০ পিছ ইয়াবাসহ মোঃ নাছির উদ্দীন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এসআই মোঃ সরোয়ার হোসেন, এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আল আমিন-১ নেতৃত্বে একটি দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ১২নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর বাখরাবাদে ‘আল মামুন দধি’ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ নাছির উদ্দীনকে আটক করা হয়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের বলেন, “মাদক বিরোধী অভিযানে ৫০ পিছ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft