বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ৪৬৬)
সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হাজতি আজিজ সানা (৫০) কালিগঞ্জ উপজেলা সদরের মৃত. ইনতাজ সানার ছেলে। 

ঘটনার বিষয়ে সাতক্ষীরা জেল সুপার ও জেলারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও ফোনকলে সাড়া পাওয়া যায়নি।

কালিগঞ্জ থানার ওসি হাজতি আজিজ সানা কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি। তবে মৃত্যুর বিষয়টি শুনেছেন বলে জানান।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার জানান, ভোররাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।

এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মৃগী রোগী ছিল, পাশাপাশি তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft