বুধবার ২০ মে ২০২৬
মালয়েশিয়া পাচারকালে কোস্টগার্ডের অভিযানে নারী ও শিশুসহ উদ্ধার ১৫৩
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ৩৮০)
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ১৫ জন পাচারচক্রের সদস্য'কে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় অভিযানে নারী ও শিশু'সহ ১৫৩ জন'কে উদ্ধার করা হয়।

জানা যায়, রবিবার (১ মার্চ) মধ্যরাতে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।

কোস্টগার্ডের এই কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি উল্লিখিত স্থানে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মধ্যরাত ৩টায় কোস্টগার্ডের জাহাজ কামরুজ্জামান কর্তৃক উক্ত সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরে বোটটি ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয় তাঁরা। 

তিনি আরও জানান, আটককৃত বোটে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার'সহ ১৫ জন মানব মানব-পাচারকারী'কে আটক করা হয়।

এদিকে উদ্ধার ব্যক্তিদের বরাতে জানানো হয়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ'সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে পরে সাগর পথে পাচার করে মালয়েশিয়া ।

উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব-পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft