সোমবার ২৫ মে ২০২৬
কালীগঞ্জে অবৈধভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমান
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩১৪)
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২০ বস্তা এমওপি ও আরপি সার জব্দ করে আদালত। 

রোববার দুপুরে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের সাগর ট্রেডার্সের মালিক খাইরুল বাসারকে এ জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (৩) ধারা অনুযায়ি সার জব্দ ও জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রেজওয়ানা নাহিদ। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে সার জব্দ ও জরিমানা করা হয়। অভিযুক্ত ওই সার ব্যবসায়ীর নির্ধারিত এলাকা কালীগঞ্জ পৌরসভার মধ্যে হলেও ২০ বস্তা সার একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়িতে করে সদর উপজেলার গান্না বাজারে নিয়ে যাচ্ছিলেন। আদালত অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে সার জব্দ ও ব্যবসায়ী খাইরুল বাসারকে জরিমানা করে। এছাড়া পরবর্তীতে অবৈধভাবে সার বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft