সোমবার ২৭ জুলাই ২০২৬
সিরাজগঞ্জে হেরোইনসহ ট্রাকচালক আটক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৯২)
সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহন তল্লাশি করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক ট্রাক চালককে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আহসান হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ট্রাক চালক ইসমাইল হোসেন (৩১) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রযুক্তির সহযোগিতায় রোববার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২’র একটি দল যমুনা সেতুর পশ্চিমপাড় টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় একটি ট্রাক তল্লাশি করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মাদক সরবরাহকারী ট্রাকের চালক ইসমাইলকে আটক, একটি ট্রাক ও একটি মোবাইল জব্দ করা হয়।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft