রবিবার ৭ জুন ২০২৬
রোমানিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থকের মৃত্যু
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ২২২)
রোমানিয়ার পশ্চিমাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গ্রিক দল পিএওকে সালোনিকার সাত সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

বুধবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিক ফুটবল সমর্থকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সামাজিক মাধ্যম ফেসবুক বার্তায় গভীর শোক প্রকাশ করেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। 

তিনি বলেন, রোমানিয়ায় সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন তরুণ গ্রিক নাগরিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের স্বজনদের এবং পিএওকে সালোনিকা ফুটবল ক্লাব পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি।

ক্লাবটির প্রেসিডেন্ট ইভান সাভিদিস একে ‘অবর্ণনীয় ট্র্যাজেডি’ বলে অভিহিত করে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। লিঁওর বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামবে পিএওকে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft