শুক্রবার ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষা ও মূল্যায়নে ব্রিটিশ কাউন্সিল ও এডুক্যানের চুক্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৯)
বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা মূল্যায়ন সেবার পরিধি বাড়াতে এক যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছে ব্রিটিশ কাউন্সিল এবং এডুক্যান ইন্টারন্যাশনাল। আজ ঢাকায় অবস্থিত ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দেশের ইংরেজি ভাষা শিক্ষা ও মূল্যায়ন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন রোল্যান্ড ফোর্বস, ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ, এডুক্যান ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর শাহিন রেজা এবং এডুক্যান ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত সিওও ফারজানা মাহতাব।

এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাইমারি ইংলিশ (Primary English), সেকেন্ডারি ইংলিশ (Secondary English), অ্যাপটিস (Aptis) এবং ইংলিশস্কোর (EnglishScore) পরীক্ষা পরিচালনা ও এর পরিধি সম্প্রসারণে একযোগে কাজ করবে।

এর ফলে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী নিজেদের ইংরেজি ভাষার দক্ষতা যাচাই ও উন্নয়নের সুযোগ পাবে। পাশাপাশি বিশ্বমানের এই মূল্যায়ন সেবা প্রসারিত হওয়ায় শিক্ষা, দেশীয় ও আন্তর্জাতিক কর্মসংস্থান এবং বিশ্বমঞ্চে বাংলাদেশি তরুণদের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যের আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষা-সুযোগ নিয়ে কাজ করা একটি বৈশ্বিক সংস্থা। অন্যদিকে, এডুক্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আন্তর্জাতিক শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং মূল্যায়ন সেবা প্রদানে কাজ করা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft