শনিবার ২৫ জুলাই ২০২৬
ধর্মমন্ত্রীর হিপ রিপ্লেসমেন্ট আজ, দেশবাসীর দোয়া কামনা
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৪২ পিএম   (ভিজিট : ১৮)
অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দীর্ঘদিন ধরে কোমরের সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আজ শুক্রবার (২৪ জুলাই) তাঁর হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন ধর্মমন্ত্রী কায়কোবাদ। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 

অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এবং দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে তাঁর পরিবারের পক্ষ থেকেও ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

এদিকে, ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দেশের সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft