উলিপুর উপজেলায় সচেতন সোসাইটি ,কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রাম এর এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
(২৯ জুন) সোমবার বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে, সচেতন সোসাইটি বাস্তবায়নে, সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) সহযোগীতায়: উপজেলা সুপারভাইজার মোছাঃ রুবি বেগম এর সঞ্চালনায় সভা পরিচালনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তার, সমাজসেবা অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সচেতন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি প্রজেক্ট ম্যানেজার বিধান কৃষ্ণ পাল , উপজেলা সুপারভাইজার, প্যারামেডিক,সিএম ও জিএসএম।
সভায় প্রকল্পের কার্যক্রম এর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডিপুটি প্রজেক্ট ম্যানেজার বিধান কৃষ্ণ পাল । এরপর অংশ গ্রহণকারীদের মাঝে প্রকল্প বিষয়ক বিভিন্ন প্রশ্ন উত্তর গ্রহণ করা হয়। সবশেষে উপজেলা নিবার্হী কর্মকর্তার দিক নির্দেশনা মূলক বার্তা দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
আজকালের খবর/এমকে