গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে সাতটায় উপজেলার দাসেরহাট সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাটে সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে, একটি পিকআপ যার নাম্বার (ঢাকা মেট্রো-ম ১১-২৭৬৯) ও একটি মালবাহী ট্রাক যার (নাম্বার ঢাকা মেট্রো-ট ১২-৬৯৯৬) এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকালের খবর / রাশেদুল মিলন