মঙ্গলবার ৯ জুন ২০২৬
আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ৬)
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউএনডিপি’র রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ হয়। 

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে ইউএনডিপি’র বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার আইজিপিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ পুলিশের সংস্কার, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং পুলিশের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া, তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি’র বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি’র আগ্রহকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশ এবং ইউএনডিপি’র মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft