দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে তারগাঁও প্রগতিশীল যুব ফোরাম-এর নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে মো. রবিউল ইসলাম সভাপতি এবং পারভেজ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে মনির হোসেন, শাহাদাত মজুমদার, মুসাদ্দেক হোসেন মুসা ও মোস্তাফিজার রহমান নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রিপন রায় ও রতন চন্দ্র রায়। সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রদীপ রায় এবং কোষাধ্যক্ষ হিসেবে মঈনুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন মধুসূদন বৈশ্য সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক, পরিতোষ রায় সমাজকল্যাণ সম্পাদক, তুষার ইসলাম তথ্য ও প্রযুক্তি সম্পাদক, সুজন রায় দপ্তর সম্পাদক, আসাদ ইসলাম ক্রীড়া সম্পাদক, শিবানী রাণী নারী ও শিশু বিষয়ক সম্পাদক, সুজন রায় যুব প্রশিক্ষণ সম্পাদক, জগদীশ চন্দ্র রায় স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক, সুমন রায় পাঠক্রম ও শিক্ষা সম্পাদক, রাহাদ আলী আইন সহায়তা সম্পাদক এবং মুর্তজা রহমান কৃষি উন্নয়ন সম্পাদক।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নাজমুল ইসলাম, নীতি রায়, রশিদুল ইসলাম, মাসুদ রানা, রাকিব ইসলাম, মারুফ ইসলাম ও সাকিল ইসলাম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের মূল লক্ষ্য হবে এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক চর্চা, মানবিক সহায়তা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
এদিকে নবগঠিত কমিটির উদ্যোগে গত ৫ জুন তারগাঁও ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর কবিগানের আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক এ আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন যে, নতুন এই কমিটির নেতৃত্বে তারগাঁও প্রগতিশীল যুব ফোরাম সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর অবদান রাখবে।
আজকালের খবর/ এমকে