সোমবার ১৫ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:১১ এএম   (ভিজিট : ৫৫১)
চট্টগ্রামের ব্যবসায়ী গোষ্ঠী এস আলমকে ঘিরে দীর্ঘদিন থেকে আলোচনায় থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান অধ্যাপক এম জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন।

একই সঙ্গে বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানও পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

রোববার তাদের পদত্যাগের তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “চেয়ারম্যান পদত্যাগ করায় পর্ষদ সভা হয়নি। এমডিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করবে কি না পর্ষদ, তা পরবর্তী পর্ষদ সভায় জানা যাবে।"

এদিন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা হওয়ার দিন নির্ধারিত ছিল। তবে চেয়ারম্যান পদত্যাগ করায় তা হয়নি।

চেয়ারম্যান জোবায়দুর রহমান বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জড়ো হওয়া গ্রাহকদের একটি অংশের বাধা পেয়ে তার দপ্তরে প্রবেশ করতে পারেননি বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।

পরে বিকালে তিনি পর্ষদের কাছে পদত্যাগপত্র পাঠান বলে শরিয়াহভিত্তিক বৃহত্তম ব্যাংকটির একজন কর্মকর্তা জানান।

ব্যাংকে এমডি নিয়োগ, বাতিল, ছুটি ও পদত্যাগপত্র গ্রহণ করে সিদ্ধান্ত নেয় ব্যাংকের পর্ষদ। তবে এতে অনুমোদন লাগে কেন্দ্রীয় ব্যাংকের।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যাংক খাতে পালাবদলের অংশ হিসেবে ইসলামী ব্যাংকের পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষেও ব্যাপক বদল আসে।

এ রদবদলের অংশ হিসেবে ২০২৫ সালের জুলাইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে জোবায়দুর রহমানকে দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক। পরে তিনি চেয়ারম্যানের দায়িত্বও পান।

এদিকে রোববার সকালে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘গ্রাহক ফোরাম’ ব্যানারে নিয়ে কিছু ব্যক্তি জড়ো হয়ে সমাবেশ করে। এসময় ছৃটিতে থাকা এমডি ওমর ফারুক ব্যাংকে ঢোকার চেষ্টা করলে সমাবেশ থেকে বাধা দেওয়া হয়।

সেখানে থাকা ব্যক্তিরা স্লোগান দিয়ে বলেন, ব্যাংকে ঢুকলেই পর্ষদ তাকে (ওমর ফারুক) জোর করে পদত্যাগ করাবে। এজন্য তাকে ব্যাংকে প্রবেশ করতে দেয়নি তারা।

এপর কিছু সময় থেকে সড়কে অবস্থান করার পর চলে যান ওমর ফারুক। পরে তিনি পর্ষদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে কর্মকর্তারা জানান।

বর্তমান পর্ষদ গত এপ্রিল থেকে তাকে আগামী ৩১ মে পর্যন্ত ছুটিতে পাঠায়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft