রবিবার ২৪ মে ২০২৬
গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৭)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ ইং অর্থ বছরের জন্য বিভিন্ন খাতে ৪ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরে ৪নং উজানচর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে সভায় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা শঙ্কর কুমার সরকার।

এ সময় ইউপি সদস্যরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও গণমান্য ব্যক্তিবর্গরা বাজেট সভায় উপস্থিত ছিলেন।

ইউপি প্রশাসনিক কর্মকর্তা শঙ্কর কুমার সরকার বাজেট সম্পর্কে বলেন, এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৮ লাখ ৬১ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ ২৬ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৮ লাখ ২৯ হাজার টাকা। সর্বমোট বাজেট ধরা হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা। অর্থবছর শেষে বাজেট উদ্বৃত্ত থাকবে ৫ লাখ ৪১ হাজার টাকা।


আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft