মঙ্গলবার ১৬ জুন ২০২৬
নলছিটিতে ট্রলি উল্টে প্রাণ গেল চালকের, গুরুতর আহত হেলপার
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ১২৩)
ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গাড়িতে থাকা তার হেলপার গুরুতর আহত হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১০ টার দিকে উপজেলার খেজুরতলা–মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মোঃ হানিফ মাঝি (৩৮)। তিনি বরিশালের বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিদ্ধকাঠির ফুলতলা বাজার থেকে খালি ট্রলি নিয়ে বালু বোঝাই করতে খেজুরতলার দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বিরাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক হানিফ মাঝি।

এ সময় হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের খবর / রাশেদুল মিলন

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft