রবিবার ২৪ মে ২০২৬
শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে শিশু রামিসা'র খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ৯)
ঢাকা মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু কন্যা রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১০ টায় শাহজাদপুর প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ূন,  প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সাংবাদিক হুমায়ুন পারভেজ সাব্বির, সাংবাদিক লাইফ চৌধুরী, শিক্ষক সাইফুল্লাহ হাসিম, শিক্ষার্থী হাবিবুর রহমান, রাশেদ হাসান মাহবুবা পারভীন প্রমুখ।
 
বক্তারা বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন ৭ দিনের মধ্যে লোমহর্ষক এ হত্যাকান্ডের চার্জশিট দেয়া হবে। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আগামী  এক মাসের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের  সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে । 
মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের সাথে একমত পোষণ করে  মানববন্ধন থেকে বক্তারা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বলেন কোন অজুহাতেই যেন বিচারকার্য বিলম্বিত না হয়।
 
তারা বলেন, শিশু রামিসার মতো আর  কোন শিশুকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনে প্রান দিয়ে না হয় সেজন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
 
সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ূন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা আছে। তবে আগামী এক মাসের মধ্যে প্রকাশ্যে  খুনিদের ফাঁসি কার্যকর করা না হলে আমরা আবার মাঠে নামবো। এক পর্যায়ে 'ফাঁসি চাই' 'ফাঁসি চাই' স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। 

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, শুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্কুল ও কলেজের  শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 



আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft