রবিবার ২৪ মে ২০২৬
গুরুর বাড়ি কিডস কমিউনিটি আয়োজিত ‘বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬’
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ৯)
রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাচা মিলনায়তনে  বেলা ৪ টায় প্রায় পাচ শতাধিক ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সরাসরি অংশগহণে শুক্রবার (২২ মে) সন্ধ্যায়  শুরু হয় গুরুর বাড়ি কিডস কমিউনিটি আয়োজিত  বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য  ড: আনিসুজ্জামান। কিছুটা শারিরীক দুর্বলতার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠান উদ্বোধন করেন গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রধান পৃষ্ঠপোষক আমি'র খোজে ফাউন্ডেশন ও হিডস গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা. হারুন অর রশিদ।

আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল  মো. আসাদুজ্জামান। 

এছাড়া ও অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষভাবে সহযোগিতা করেন মুহাম্মদ ওয়াহিদুন নবী  বিপ্লব, আইনজীবী,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সেক্রেটারি ট্রুপ২১ ওপেন স্কাউট গ্রুপ।

পুরস্কার সার্টিফিকেট বিতরণ করা শেষে কোমলমতি শিশুদের অংশগ্রহণে চমৎকার সব নাচ গান কবিতা সহ যাদুরাজ বিপ্লব যাদু প্রদর্শন করেন পরিশেষে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন, নোলক বাবু, রকার রানা, জারা অন্তরা, তানিয়া, মোকতার সহ রেডিও টেলিভিশনের শিল্পীরা গান করেন।  রাত ১০ টায় শান্তিপূর্ণ পরিবেশে মুহুমুহু করতালির মাধ্যমে গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রথম আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন সুমন চৌধুরী। গুরুর বাড়ি কিডস কমিউনিটি আয়োজিত বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft