রবিবার ২৪ মে ২০২৬
হাতিয়ায় যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বাবুল আটক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ২:০৮ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ২:৩১ পিএম  (ভিজিট : ১৩)
নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে ১টি একনলা বন্দুক ও ২টি রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী বাবুলকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।

রবিবার (২৪ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নোয়াখালীর হাতিয়া থানাধীন টাংকির বাজার সংলগ্ন এলাকায় রবিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাবুলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় একনলা বন্দুক ও ২ টি রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী বাবুলকে আটক করা হয়।

উল্লেখ্য, উক্ত আসামি ইতোপূর্বে বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশ কর্তৃক আটক হয়েছিল।
‎উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আজকালের খবর / রাশেদুল মিলন











Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft