রবিবার ২৪ মে ২০২৬
ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মাফ, মুক্তির আদেশ দিল সরকার
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ১১)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফের মাধ্যমে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। খুব শিগগিরই এসব বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

রবিবার (২৪ মে) বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।

মুক্তির আদেশ পাওয়া বন্দিরা হলেন- খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক এবং রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বিবেচনায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft