রবিবার ২৪ মে ২০২৬
বুড়িমারী এক্সপ্রেস ছাড়তে বিলম্ব, চরম ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ১৬)
ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস আড়াই ঘণ্টা বিলম্বে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিশেষ করে প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় ট্রেনটির কমলাপুর স্টেশন ছাড়ার নির্ধারিত সময় ছিল।

রেলওয়ে সূত্র জানায়, ইঞ্জিনের জটিলতার কারণে ট্রেনটি সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ছেড়ে যেতে পারে।

সকাল থেকে স্টেশনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেলেও বুড়িমারী এক্সপ্রেসের যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন।

ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও অনেকক্ষণ ট্রেনটির প্ল্যাটফর্ম সংক্রান্ত কোনো তথ্য দেখানো হয়নি। এতে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ও অসন্তোষ বাড়তে থাকে।

ট্রেনটির এক যাত্রী বলেন, সকাল থেকে স্টেশনে বসে আছি। শুরুতে ট্রেনের কোনো তথ্য পাইনি। পরে অনেক দেরিতে সময় জানানো হয়েছে। প্রচণ্ড গরমে অপেক্ষা করা খুব কষ্টকর হয়ে গেছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. কবীর উদ্দীন বলেন, লালমনিরহাট থেকে ঢাকায় আসার পথে বগুড়ার একটি এলাকায় ট্রেনটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এজন্য ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সেটি সমাধান করতে কিছুটা সময় লাগে।

তিনি আরও বলেন, ট্রেনটি দ্রুত স্টেশনে পৌঁছানোর চেষ্টা চলছে এবং নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই যাত্রা শুরু করবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft