রবিবার ২৪ মে ২০২৬
মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে সড়ক ভবন ঘেরাও, সড়ক অবরোধ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৬৫)
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু বা মহানন্দা সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে । ‎সোমবার (১৮ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কার্যালয়ের মূল ফটকের সামনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

এ সময় ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা, ছাত্রজনতার মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্দতব্য রাখেন।

বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে টোল আদায় করা হচ্ছে। একাধিকবার টোল প্রত্যাহারের দাবি জানানো হলেও সরকার তা আমলে নেয়নি। এ নিয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি। আর তাই চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি চাঁপাইবাসীর কথা চিন্তা করে মহানন্দা সেতুর টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে। আর এই দাবি পূরণ না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

‎কর্মসূচিতে বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎এদিকে অবরোধের ফলে মহানন্দা সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পরিবহন চলাচলে ভোগান্তি দেখা দেয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft