বুধবার ৬ মে ২০২৬
রায়পুরে আধুনিক প্রযুক্তিতে ধান চাষ ও ফলন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ০)
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে) দুপুরে শহরের একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএপিপিও মো: সাইফুল ইসলাম। এছাড়াও ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো: মনিরুজ্জামান খান, চাঁদপুর টেরিটোরি সেলস অফিসার মো: আলমগীর হুসাইন এবং রায়পুর উপজেলার ডিলার মো: মনির আহম্মেদ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির পাশাপাশি কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড বা জৈব বালাইনাশক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, পরিবেশবান্ধব এই পদ্ধতিতে চাষাবাদ করলে মাটির উর্বরতা বজায় থাকে এবং ফসলের গুণগত মান বৃদ্ধি পায়। একইসঙ্গে রাসায়নিকের ব্যবহার কমে আসায় মানবস্বাস্থ্যের ঝুঁকিও উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। মাঠপর্যায়ে এর কার্যকারিতা ও সঠিক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে উপস্থিত কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় রায়পুর ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫২ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে ৪০ জন মডেল কৃষকের মাঝে আসন্ন আমন মৌসুমের উচ্চফলনশীল ‘ব্র্যাক ধান ১০’ এর বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব আধুনিক কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন। ইউনিয়ন পর্যায়ে কৃষকদের সচেতন করার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে এই উদ্যোগ ভবিষ্যতে দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আজকালের খবর/কাওছার







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft