শুক্রবার ৮ মে ২০২৬
কারাবাস হতে পারে রিয়ান পরাগের!
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:০৬ এএম   (ভিজিট : ৪৬০)
বিতর্কে জড়িয়ে পড়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। সে কারণে তাঁর কারাবাস পর্যন্ত হতে পারে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে রাজস্থান রয়্যালসের নবম ম্য়াচ ছিল পঞ্জাব কিংসের বিপক্ষে। নিউ চন্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে রাজস্থান ৬ উইকেটে জয়লাভ করে।

ম্য়াচে রিয়ান পরাগ ১৬ বলে ২৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। আউট হওয়ার পর তিনি যখন ড্রেসিং রুমে বসেছিলেন, সেই সময় তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে তাঁকে ভেপিং অর্থাৎ ই-সিগারেট পান করতে দেখা যায়। ভারতে ই-সিগারেট সেবনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। রিয়ানের এই ভেপিংয়ের ভিডিও কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাঁর বিরুদ্ধে কড়া শাস্তি গ্রহণ করতে পারে।

আইপিএলের একটি বিশ্বস্ত সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, অনেক ক্রিকেটারই ই-সিগারেট সেবন করেন। এ কথা সত্যি। কিন্তু ড্রেসিং রুমের মধ্যে কেউ এভাবে প্রকাশ্যে করেন না। এতোগুলো ক্যামেরার মাঝখানে এহেন 'কাণ্ড' অত্যন্ত বিপদজনক এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। প্রকাশ্যে ই-সিগারেট সেবনের কারণে বিসিসিআইকে কার্যত বাধ্য হয়েই তদন্ত করতে হবে।

তবে আইপিএলের অন্য এক সূত্র মারফৎ জানা গেছে, এই টুর্নামেন্ট শুরুর আগে মুম্বাইয়ে ১০ ফ্র্যাঞ্চাইজ়ির অধিনায়কদের নিয়ে এক বৈঠক আয়োজন করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ড্রেসিং রুমে ক্রিকেটারদের ব্যক্তিগত গোপনীয়তা যেন বজায় রাখা হয়। 

সেই সময় কয়েকজন অধিনায়ক আবার এই দাবিও তুলেছিলেন, খেলা চলাকালীন সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা যেন ড্রেসিং রুমের দিকে তাক করা না হয়। কারণ, অনেক ক্রিকেটারই সঠিকভাবে পোশাকও পরিধান করেন না। সেই সময় তাঁরা নিজেদের ক্যামেরা থেকে আড়াল করতে চায়। তবে এটা অবশ্যই পরাগের দায়িত্বজ্ঞানহীন আচরণ ছিল। এ ধরনের ঘটনা লুকিয়ে রাখা একেবার মুশকিল। কোনো ক্রিকেটার যদি ধুমপান করতে গিয়ে ধরা পড়েন, তাহলে সেটা যুব সমাজের উপর কুপ্রভাব ফেলতে পারে।

আজকালের খবর/একে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft