শুক্রবার ১৫ মে ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ পিএম   (ভিজিট : ২৫৩)
প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে যাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সভাপতিত্বে পানি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা শেষে মন্ত্রী এ তথ্য জানান।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি কী এবং তা কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশদ আলোচনা হয়েছে।

আসন্ন বন্যা পরিস্থিতি এবং দেশের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা রয়েছে।

এদিন বেলা ১২টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও নিজ দপ্তরে বৈঠকে বসেন তিনি।

বিকেল তিনটায় জাতীয় সংসদের চলতি অধিবেশনে সংসদ নেতা হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

তৃণমূল পর্যায়ে পানিনিষ্কাশন ও কৃষিকাজের সুবিধার্থে দেশব্যাপী খাল খনন কর্মসূচি জোরদার করার পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসেবে যশোর ও সিলেট সফর করবেন প্রধানমন্ত্রী।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft