বুধবার ২৪ জুন ২০২৬
পাকুন্দিয়ায় ‘জুলাই যোদ্ধা’কে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : ৩৬৪)
পাকুন্দিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাপন (১৯) নামে এক ‘জুলাই যোদ্ধা’কে ছুরিকাঘাতে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারের পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত পাপন পৌর সদরের লক্ষীয়া গ্রামের খোকন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল কেনাবেচা নিয়ে পাপনের বন্ধু রাজনের সঙ্গে চর পাকুন্দিয়া গ্রামের পারভেজ ও ইমরানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পারভেজ রাজনকে থাপ্পর দিলে পাপন এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা পাপনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে।

পরে রাতের দিকে পারভেজ ও ইমরানের নেতৃত্বে কয়েকজন যুবক অতর্কিতভাবে পাপনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পারভেজ তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পাপনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় পাপনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতা শাহান শাহ অভিযোগ করে বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পারভেজ ও ইমরান নামে দুই যুবকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft