শুক্রবার ১৫ মে ২০২৬
আওয়ামী লীগের আমলে শিক্ষায় কোনো ভিশন ছিল না: ববি হাজ্জাজ
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৬০২)
২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষার কোন উন্নতি হয়নি। আওয়ামী লীগ আমলের এ সময়ে শিক্ষার কোন ভিশন ছিলনা বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে রূপগঞ্জের তারাব পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনি শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। আজকে আমাদের দেশে  এইএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারি দিতে হয়। আমাদের টার্গেট খুব অল্প। ৬৫ শতাংশ যেন ভাল করে বাংলা বলতে পারে। লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে? সঠিক শিক্ষক যেন ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। প্রধান শিক্ষকরা এগিয়ে আসেন। আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে। ঐদিন শেষ। ওপরে বসে একটা সিদ্ধান্ত নিবে সেটা হবে না। আপনারা শিক্ষকরা দায়িত্ব নেন। একসাথে কাজ করবো। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়বো।

উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় তারাব পৌরসভার অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে শিক্ষার মান উন্নয়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,, নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামসহ অনেকে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft