বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬
৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রবিবার
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:০৩ পিএম   (ভিজিট : ১৯৮৬)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, রবিবার (১২ এপ্রিল) চারটি সিটি কর্পোরেশনে শুরু হচ্ছে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন্স দিবস উপলক্ষে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ এবং সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, রোববার ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ২০ এপ্রিল। দেশে হামের টিকা ও সিরিঞ্জের কোনো ঘাটতি নেই।

বর্তমান হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে বর্তমানে হামের প্রভাব দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে। ঠিকমত টিকাদান কর্মসূচি চলমান থাকলে এ সমস্যার মুখোমুখি হতে হতো না। বর্তমানে আমরা ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা করছি।

আজকালের খবর/বিএস 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft