শুক্রবার ১৫ মে ২০২৬
বাংলাদেশ সিরিজে ২টি পরিবর্তন আনতে বাধ্য হলো নিউজিল্যান্ড
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ৭৪৭)
সাদা বলের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। এরই মধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে সেই দল থেকে ২ জনকে পরিবর্তন করতে বাধ্য হয়েছে ব্লাক ক্যাপসরা। ইনজুরির কারণে ক্রিস্টিয়ান ক্লার্কের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন বেন লিস্টার। অন্যদিকে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বদলি হিসেবে দল পাওয়ায় ওয়ানডে সিরিজে থাকছেন না বেন সিয়ার্স।

আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ট্যুর ম্যাচে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙুলের মাঝের অংশে গুরুতরভাবে কেটে যায় ক্লার্কের। তার কারণে দুই বছরেরও বেশি সময় পর আবার নিউজিল্যান্ড জাতীয় দলে ফিরছেন লিস্টার। 

শ্রীলঙ্কা সফরেই থাকা লিস্টার রোববার (১২ এপ্রিল) বাংলাদেশে পৌঁছাবেন। আর নিউজিল্যান্ডে অবস্থানরত দলের বাকি সদস্যরা সোমবার সকালে বাংলাদেশে আসবেন। ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী শুক্রবার (১৭ এপ্রিল) থেকে। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে, আর শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে।

এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ এপ্রিল, চট্টগ্রামে। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে, ঢাকায়।


আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft