রবিবার ১২ এপ্রিল ২০২৬
বাপ্পা-বিন্তির গানে ঠোঁট মেলাবেন পার্থ-আইশা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:২৩ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৪:২৬ পিএম  (ভিজিট : ২৭৩)
পহেলা বৈশাখে আসছে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও শিল্পী বিন্তির নতুন গান ‘কোথায় যেন’। গানটির চিত্রায়ণে মডেল হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি পার্থ শেখ ও আইশা খান।

শুধু কণ্ঠই নয়, বাপ্পা মজুমদার-এর সুর ও সংগীত পরিচালনায় নির্মিত গানটিতে রয়েছে নান্দনিক গীতিকবিতা। তাঁর জন্য অসংখ্য গান লিখেছেন শাহান কবন্ধ। এবারও তিনি লিখেছেন এই বৈশাখী বিশেষ গানটি।

গানটির গিটার ও রিদমে ছিলেন বাপ্পা মজুমদার এবং বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং সম্পন্ন করেছেন সৈয়দ আমজাদ হোসেন বাপ্পী। পুরো কাজটি সম্পন্ন হয়েছে বিএমজি ওয়ার্কস্টেশন স্টুডিওতে।

পার্থ শেখ ও আইশা খান-কে নিয়ে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজ ইসলাম এবং প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স। গানের চিত্রায়ণ হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লোকেশনগুলোতে, যেখানে ফুটে উঠেছে শহরের পুরোনো আবহ। স্মৃতি, অনুভূতি ও ভালোবাসার আবেগকে দৃশ্যমানভাবে তুলে ধরা হয়েছে।

গানটির চিত্রায়ণ প্রসঙ্গে নির্মাতা বলেন, “‘কোথায় যেন’ মূলত ভালোবাসা, অনুভূতি ও সম্পর্কের সূক্ষ্ম আবেগ নিয়ে নির্মিত একটি গান, যা হৃদয়ের কোমল অনুভূতিগুলোকে নতুনভাবে প্রকাশ করে। পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে গানটি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নেবে।”

মিউজিক ভিডিওটি আগামী ১২ এপ্রিল, পহেলা বৈশাখ উপলক্ষে শিল্পী বিন্তির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন
৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রবিবার
দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
কক্সবাজারে মাদকাসক্তদের নতুন জীবনের আশ্রয় ‘ফিউচার লাইফ’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft