রবিবার ১২ এপ্রিল ২০২৬
দু’দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:২১ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৪:২৩ পিএম  (ভিজিট : ২৫৭)
‘জয় জয় জয় রে মানব-অভ্যুদয়/মুক্তি-উজ্জ্বল মহাকাশে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৪তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ১০ ও ১১ এপ্রিল।

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগীতশিল্পী, সংস্কৃতিকর্মী ও রবীন্দ্রপ্রেমীরা অংশ নেবেন।

সম্মেলনের উদ্বোধন হবে ১০ এপ্রিল সকাল ১০টায়। উদ্বোধনী পর্বে থাকবে বর্ণাঢ্য সংগীত পরিবেশনা, অতিথিদের বক্তব্য এবং প্রদীপ প্রজ্জ্বলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি মাহফুজ হক এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

প্রথম দিনের কর্মসূচিতে জাতীয় নাট্যশালা মিলনায়তনে কিশোর ও সাধারণ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি ও জাতীয় সংগীত।

দ্বিতীয় দিন ১১ এপ্রিল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর “বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত” শীর্ষক সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সম্মেলনের সমাপনী দিনে বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ এবং গুণীজন সংবর্ধনা দেওয়া হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রচিন্তা, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি মাহফুজ হক সম্মেলনে সকল সংস্কৃতিমনা মানুষকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন
৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রবিবার
দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
কক্সবাজারে মাদকাসক্তদের নতুন জীবনের আশ্রয় ‘ফিউচার লাইফ’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft