শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:৩৩ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৪:২৮ পিএম  (ভিজিট : ৯৮০)
পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের ৩ নং ওয়ার্ডের সুন্দর আলী খান বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খানের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে জালাল খানের ঘরে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা তা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে বাইরে চলে যায়। এতে পাশাপাশি তিনটি বসতঘর পুড়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

বাউফল ফায়ার সার্ভিস ষ্টেশনের ইন্সপেক্টর মো. সাব্বির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জালাল খানের ঘরে একটি পুরোনো সিলিং ফ্যান শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। সময় মতো আগুন নিয়ন্ত্রনে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আজকালের খবর/রাশেদুল মিলন









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft