শনিবার ২ মে ২০২৬
সংশয় নিয়েই পাকিস্তানের পথে ইরানের প্রতিনিধিরা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:২৯ পিএম   (ভিজিট : ২০৫)
ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রতিনিধিরা। তবে এ আলোচনা নিয়ে দেশটির মধ্যে সংশয় রয়েছে।

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দাম জানিয়েছেন, আজই একটি ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হবে। 

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই আলোচনা ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসবেন ইরানি প্রতিনিধিরা। 

রেজা আমিরি মোঘাদ্দাম বলেন, ইসরায়েলি সরকারের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে কূটনৈতিক উদ্যোগ ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে। এ কারণে ইরানের জনমনে সংশয় থাকলেও আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft