শুক্রবার ১ মে ২০২৬
শান্তি চুক্তি বাস্তবায়নে শিগগিরই মিলবে ‘শুভ বার্তা’: পার্বত্যমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:০৪ পিএম   (ভিজিট : ১৯৩)
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে শিগগিরই ‘শুভ বার্তা’ পাওয়া যাবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব-বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান ও চাংক্রান উপলক্ষে গৃহীত কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শান্তি চুক্তির অনেক বিষয় এখনো বাস্তবায়ন হয়নি-এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, শান্তি চুক্তি একটি আলোচনার বিষয়। আমরা সবে দায়িত্ব নিয়েছি। আপনারা ধৈর্য ধরুন, আশা করি শিগগিরই ভালো খবর পাবেন। 

পার্বত্য এলাকায় সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সরকার কাজ করছে। পাহাড়ি জনগণের স্বকীয়তা রক্ষা করে তাদের উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের অবসান এবং অঞ্চলে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাই ছিল এ চুক্তির মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বান্দরবান ও খাগড়াছড়ির সংসদ সদস্যরা, মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ডেপুটি স্পিকারের পদটি এখনো বিরোধীদলের জন্য উন্মুক্ত রয়েছে: প্রধানমন্ত্রী
অশ্লীল নৃত্য বন্ধে এমপি মোশারফের কঠোর নির্দেশ
রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ষোলশহর শাখার কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তলিয়ে গেছে খালিয়াজুরী হাওড়ের বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক
চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft