সোমবার ২০ এপ্রিল ২০২৬
ডিমলায় সিংহারা নদীর সীমানা পিলার স্থাপন কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:০৪ পিএম   (ভিজিট : ৩৩৪)
নীলফামারীর ডিমলা উপজেলার সিংহারা নদীর সীমানা নির্ধারণ ও সংরক্ষণে সীমানা পিলার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় তিনি নদী রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এবং নদীকে দখলমুক্ত ও প্রবাহমান রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দখল, ভরাট ও অব্যবস্থাপনার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। সীমানা পিলার স্থাপন কার্যক্রম নদীর প্রকৃত সীমানা নির্ধারণে সহায়ক হবে এবং ভবিষ্যতে অবৈধ দখল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

তারা আরও জানান, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে, যা কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি নদীনির্ভর মানুষের জীবনমান উন্নয়নেও সহায়ক হবে।

স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে সিংহারা নদীর পুরো সীমানা জুড়ে পিলার স্থাপন করা হবে। এতে নদী ব্যবস্থাপনা, দখলমুক্তকরণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft