সোমবার ২০ এপ্রিল ২০২৬
দুদকে আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৮৩৫)
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের অবৈধ সম্পদ ও দুর্নীতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন এক আইনজীবী। 

বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এ অভিযোগ করেন। দুদক তার অভিযোগটি গ্রহণ করেছে।

দুদকে করা অভিযোগে আসিফ নজরুল আইন উপদেষ্টা দায়িত্বকালীন তার পিএস (বর্তমানে জেলা জজ) শামসুদ্দিন মাসুমের দুর্নীতি ও সম্পদেরও অনুসন্ধানের অনুরোধ করা হয়েছে।

এতে পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে অভিযোগ করা হয়েছে, 'অন্তবর্তী সরকারের আমলে আট মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব-রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শতকোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি। ঘুষের বিনিময়ে বদলির ক্ষেত্রে প্রতিশ্রুত টাকা পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিত করার প্রমাণও পাওয়া গেছে।

তৎকালীন পিএস শামসুদ্দিন মাসুমের মাধ্যমে এই সমস্ত ঘুষ লেনদেন হয়েছে।

অভিযোগ রয়েছে যে, শুধু সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে ঘুষ লেনদেন হয়েছে কমবেশি ১০০ কোটি টাকা।
সাবেক আইন উপদেষ্টা ও তার পিএস শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেকটা উন্মুক্ত প্রকাশ্য বলে অভিযোগপত্রে বলা হয়েছে। আইন উপদেষ্টার একান্ত সচিব শামসুদ্দিন মাসুম বদলি বাণিজ্য ছাড়াও, অনুরোধ ও নির্দেশ বাণিজ্যের মাধ্যমে সীমাহীন দুর্নীতিতে লিপ্ত হয় বলে অভিযোগ করা হয়েছে।

এসব বিষয় যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে দুদককে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft