রবিবার ৩১ মে ২০২৬
বরগুনায় ক্যাবের মানববন্ধন
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ৭৩২)
কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির উদ্যোগে বুধবার বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ক্যাব বরগুনা জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট রেজবুল কবির, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সালেহ, সহ-সভাপতি রেজাউল ইসলাম টিটু, ক্যাবের সদস্য মোহাম্মদ খোকা এবং এটিএন নিউজের বরগুনা প্রতিনিধি মো. মাসুম বিল্লাহসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে একটি সিন্ডিকেট সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে ফেলছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft