রবিবার ১২ এপ্রিল ২০২৬
আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্পের হুঁশিয়ারি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ২৩৪)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে আবারও কঠোর হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালি খোলার সময়সীমা ঘনিয়ে আসার ঠিক আগেই তিনি এ হুঁশিয়ারি দেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আজ রাতেই একটি সভ্যতা (ইরান) সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।

আলজাজিরার এক প্রতিবেদনে ট্রাম্প এমন পরিস্থিতি চান না জানিয়ে বলেন, সম্ভবত সেটাই ঘটতে যাচ্ছে।

একই সঙ্গে ইরানে সম্পূর্ণ এবং সামগ্রিক শাসনের পরিবর্তন (রেজিম চেঞ্জ) ঘটেছে দাবি করে তিনি বলেন, যদি নেতৃত্ব আরও বুদ্ধিমান ও কম উগ্র হয়, তাহলে সেখানে কিছু ভালো পরিবর্তন ঘটতে পারে।

ট্রাম্প আরও বলেন, কে জানে? আমরা আজ রাতেই জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।

ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তুলে তিনি বলেন, ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অধ্যায় অবশেষে শেষ হতে পারে।

শেষে তিনি ইরানের জনগণের মঙ্গল কামনা করেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন
৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রবিবার
দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
কক্সবাজারে মাদকাসক্তদের নতুন জীবনের আশ্রয় ‘ফিউচার লাইফ’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft